…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রামগড় সীমান্তের ভারতীয় অংশে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, ময়নাতদন্ত নিয়ে সিদ্ধান্তহীনতা

নিজস্ব প্রতিবেদক
রামগড় সীমান্তের ভারতীয় অংশে মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ, ময়নাতদন্ত নিয়ে সিদ্ধান্তহীনতা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ভারতের অংশে পড়ে থাকা অবস্থায় অংথৈইপ্রু মারমা (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের মরদেহ পাওয়া গেছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ফেনীরকুল সীমান্ত এলাকায় মরদেহটি পাওয়া যায়। অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের মৃত মং মং মারমার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে ঘাস কাটতে রামগড়-সাবরুম সীমান্তবর্তী ফেনীরকুল এলাকায় ফেনী নদীর তীরে যান অংথৈইপ্রু মারমা।

রাতে বাড়ি না ফেরায় শনিবার সকালে স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ভারতীয় অংশের সাবরুমের ঢোলবাড়ি এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে তাঁরা মরদেহ বাংলাদেশ অংশে নিয়ে আসেন।

খবর পেয়ে রামগড় থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কীভাবে আঘাত লেগেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদরে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রামগড় ৪৩ বিজিবির সহকারী পরিচালক শামসুল হক বলেন, তদন্তের পরই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য মরদেহ রামগড় থানায় আনা হয়। এ সময় এলাকার লোকজন ও স্থানীয় রাজনৈতিক নেতারা থানায় গিয়ে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ জানান। ময়নাতদন্ত করতে আপত্তি জানিয়েছেন নিহতের স্বজনেরাও, এ নিয়ে প্রশাসন ও পরিবারের মধ্যে সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছে।

নিহতের ছেলে থৈঅংগ্য মারমা বলেন, তাঁর বাবার ময়নাতদন্তের প্রয়োজন নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। বাবার মরদেহ কাটাছেঁড়া হোক, তা তাঁরা চান না। পারিবারিক ও সামাজিক রীতি অনুযায়ী সৎকার সম্পন্ন করতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট) ময়নাতদন্তের বিষয়ে প্রশাসন ও নিহতের স্বজনেরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। মরদেহ রামগড় থানায় রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…