…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

নিজ দলের নেতা-কর্মীদের দখল-চাঁদাবাজি নিয়ে ক্ষোভ হুইপ নিজামের, বললেন ‘আমি ঠিক হলে তারা ঠিক হবে না কেন’

নিজস্ব প্রতিবেদক
নিজ দলের নেতা-কর্মীদের দখল-চাঁদাবাজি নিয়ে ক্ষোভ হুইপ নিজামের, বললেন ‘আমি ঠিক হলে তারা ঠিক হবে না কেন’
ছবি: সংগৃহীত

নিজের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজাম। এসব কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, ‘আমি ঠিক হলে আমার নেতা-কর্মীরা ঠিক হবে না কেন?’

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নিজাম বলেন, চর দখল করা, মহিষের জন্য ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে দলের কেউ কেউ জড়িয়ে পড়ছেন। মুখে এসব কাজের কথা স্বীকার না করলেও বাস্তবে অনেকেই এমন কর্মকাণ্ড করছেন। এখন সিদ্ধান্ত নিতে হবে—এসব কাজ করা হবে, নাকি করা হবে না।

নেতা-কর্মীদের সতর্ক করে হুইপ বলেন, অন্যের জমি, নদী, খাল ও বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের নেতা-কর্মীদের কাছ থেকেও কেউ কেউ ব্যক্তিগত লাভের চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি ২৪ ঘণ্টার মধ্যে ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করি। নিজাম ঘুষ খায়—এমন কথা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ বলেছে? যদি আমার বিরুদ্ধে এমন অভিযোগ না থাকে, তাহলে আমার নেতা-কর্মীরা কেন এসব অনিয়ম করবে?’

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু নেতা-কর্মীদের একটি অংশকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি কেন আপনাদের সঙ্গে খারাপ আচরণ করব, কেন রাগ করব, কেন দল থেকে বহিষ্কার করব? আমি দল থেকে বহিষ্কার করেও কাউকে থামাতে পারিনি। এখন কি তাদের জেলে দেব?’

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে নিজাম বলেন, তাঁর মুক্তির দাবিতে নেতা-কর্মীরা স্লোগান দিয়েছেন। তবে শেষ পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়েই তিনি মুক্তি পেয়েছেন বলে মন্তব্য করেন হুইপ। এ সময় খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও সম্মানের বিষয়টিও তুলে ধরেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতা-কর্মীদের সতর্ক করেন হুইপ। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে হবে না। জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতাও থাকতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ ও পদ-পদবির আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। পাশাপাশি জনসমর্থন ও মানুষের আস্থা অর্জন করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক
রাজনীতি

জেনেভায় সুইজারল্যান্ডের সংসদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের জেনেভায় দেশটির সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল। বাংলাদেশের পক্ষে প…

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান
রাজনীতি

ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু তহবিলে জোর দিতে সরকারের প্রতি জামায়াতের আহ্বান

ঋণের চেয়ে অনুদানভিত্তিক তহবিলের দিকে বাংলাদেশ সরকারকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কপ৩১–এ অংশ নেওয়া প্রতিনিধিদলের সদস্য…

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার
রাজনীতি

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্টসার্কিটে নয়, তদন্ত প্রতিবেদন রোববার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন…

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা
রাজনীতি

ঢাকা-১৩ আসনের ১৫ স্থানে বসেছে ৮০ সিসিটিভি ক্যামেরা, বছরে কয়েকশ করার পরিকল্পনা

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকার নিরাপত্তা জোরদার করতে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স…