…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: পাবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: পাবিপ্রবি উপাচার্য
ছবি: সংগৃহীত

গত ২০ বছর দেশে বৈধ শাসন, আইনের শাসন ও ভোটাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে।

এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

আজ শনিবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন উপাচার্য। সাধারণ শিক্ষকদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, ফ্যাসিস্টদের অপশাসনে অতিষ্ঠ হয়ে জনগণ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তাদের বিতাড়িত করেছে। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা এই যাত্রা, অগ্রগতি ও স্বাধীনভাবে চলার পথ পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তারা ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বলেও মন্তব্য করেন উপাচার্য।

অধ্যাপক আবুল হাসনাত মোহাঃ শামীম আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতেই এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ফ্যাসিস্ট সরকারের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে। জেল-জুলুম সহ্য করেও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ করে সরকারের ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। অতীতের মতো পলাতকদের ষড়যন্ত্রের বিরুদ্ধেও শিক্ষক সমাজকে প্রতিবাদ জানাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জুলাই-৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এনামুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থী বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির দায়ে ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে র‍্যা…

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন
শিক্ষা

জার্মানিতে শিক্ষার্থী ভিসা সহজ হচ্ছে: ১ জানুয়ারি থেকে ডিজিটাল পোর্টালে আবেদন

জার্মানিতে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক…

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের
শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি: শিক্ষার্থী শামিমা ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সিন্ডিকেটের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নি…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …