…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঘিওরে এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী, পতাকা উত্তোলন ও র‍্যালিতে শুরু দিনব্যাপী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
ঘিওরে এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী, পতাকা উত্তোলন ও র‍্যালিতে শুরু দিনব্যাপী আয়োজন
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্‌যাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে আজ শনিবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে সংগঠনটি।

প্রতিষ্ঠার পাঁচ দশকের স্মৃতি, ঐতিহ্য ও গৌরবময় পথচলা উদ্‌যাপনে সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এলিভেন ব্রাদার্স দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে গড়ে তুলেছে নিবিড় বন্ধন। সময়ের পরিক্রমায় সংগঠনটি হয়ে উঠেছে ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত একটি নাম।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০টায় বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান (মনোয়ার), সহসভাপতি হাফিজ আকতার ও বিভাষ চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা (ভানা) আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান (বুলবুল), কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন (মানু)ও আয়োজনের দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া দপ্তর সম্পাদক আব্দুস সালাম বসু, সমাজকল্যাণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) এবং প্রচার সম্পাদক মনোয়ার আলী খান দেলোয়ারসহ কমিটির অন্যান্য সদস্য আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।

পাঁচ দশকের ঐতিহ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির স্মৃতি ধারণ করে এলিভেন ব্রাদার্সের এই সুবর্ণজয়ন্তী ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিণত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…