…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহনগঞ্জে বিচার চাইতে গিয়ে হামলার শিকার দাদি, রামদার কোপে শিশুর মাথায় ছয় সেলাই

নিজস্ব প্রতিবেদক
মোহনগঞ্জে বিচার চাইতে গিয়ে হামলার শিকার দাদি, রামদার কোপে শিশুর মাথায় ছয় সেলাই
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মানারকান্দি গ্রামে স্কুলে যাতায়াতের পথে মারধরের বিচার চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক নারী, আর তাঁকে রক্ষা করতে এগিয়ে যাওয়া সাত বছরের নাতির মাথায় রামদা দিয়ে কোপানো হয়েছে। গুরুতর আহত শিশু ওমর ফারুক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন; তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার সকালে মানারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশু ওমর ফারুক মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদিকে জানালে কোকিলা খাতুন এর প্রতিবাদ করেন।

গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবারও মারধরের শিকার হয় ওমর ফারুক। পরে নাতিকে সঙ্গে নিয়ে তাইজ উদ্দিনের বাড়িতে গিয়ে এ ঘটনার বিচার চান কোকিলা খাতুন।

অভিযোগে বলা হয়, বিচার চেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তাঁর ছেলে এমরানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কোকিলা খাতুনের ওপর হামলা করেন। দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান রামদা দিয়ে ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে তার কপালের ডান পাশে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন কোকিলা খাতুন ও তাঁর নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানেই তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

পরদিন শিশুর দাদি কোকিলা খাতুন অভিযুক্ত প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০), তাঁর ছেলে এমরান (৩২) এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত তাইজ উদ্দিন ও এমরান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।

শনিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ পাওয়ার পর ওই দিনই মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…