…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশনের
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটি এ আহ্বান জানায়।

প্রতিষ্ঠান দুটি বলছে, প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সাংবাদিকদের কণ্ঠরোধ এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে পারে।

যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত আইনে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং অনলাইনে মানহানির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

পাশাপাশি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের ফৌজদারি দায় বাড়ানো এবং দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠান বন্ধের সুযোগ রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলা পর্যালোচনা করেছে সিজিএস ও সিএফজের ট্রায়ালওয়াচ কর্মসূচি। এসব মামলায় ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়েছিল।

পর্যালোচনায় দেখা গেছে, মামলাগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগেই আটক রাখা হয়। বেশির ভাগ মামলার বিচারও শুরু হয়নি।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলার মধ্যে মাত্র একটিতে দণ্ডাদেশ হয়েছে। অথচ প্রায় ৪০০ সাংবাদিককে ফৌজদারি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। তাঁর মতে, নতুন সংশোধনীতে পুরোনো আইনের বিতর্কিত বিধান ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি হয়েছে।

যৌথ চিঠিতে প্রতিষ্ঠান দুটি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য কারাদণ্ডের বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের গ্রেপ্তার ও তাঁদের ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেওয়াসহ বিশেষ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের সিনিয়র আইনজীবী মানেকা খান্না বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ ও সমালোচনার জন্য সাংবাদিকদের ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়। আইনকে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার রক্ষা করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…