…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

অক্টোবরে বিজিবির অভিযানে ৪০ লাখের বেশি ইয়াবাসহ ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২১৯

নিজস্ব প্রতিবেদক
অক্টোবরে বিজিবির অভিযানে ৪০ লাখের বেশি ইয়াবাসহ ২৭৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ২১৯
ছবি: সংগৃহীত

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৪০ লাখের বেশি ইয়াবাসহ স্বর্ণ, পোশাক, প্রসাধনী, ভোজ্যতেল, অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মাসে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮টি শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গয়না, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি প্রসাধনীসামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭টি আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা ও ১ হাজার ৬৮৫ কেজি সুপারি।

এ ছাড়া ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮টি মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮টি মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০টি জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল এবং ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ৪০ হাজার চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ১০টি কষ্টি বা বেলে পাথর। চোরাচালানে ব্যবহৃত ৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেট কার বা মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকাও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে একটি এসএমজি, দেশি-বিদেশি পিস্তল ও অন্যান্য অস্ত্র, সাতটি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২টি ইয়াবা, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় ও ৩৫০ জন মিয়ানমারের নাগরিককে আটকের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…