…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সীমান্তের পাশে মাদকের কারখানা গড়েছে প্রতিবেশী দেশগুলো: হাতীবান্ধায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

নিজস্ব প্রতিবেদক
সীমান্তের পাশে মাদকের কারখানা গড়েছে প্রতিবেশী দেশগুলো: হাতীবান্ধায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় যুবসমাজকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রতিবেশী দেশগুলো মাদকের কারখানা গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বাংলাদেশে কোনো মাদক উৎপাদন হয় না। প্রতিবেশী দেশগুলো থেকে চোরাচালানের মাধ্যমে এসব মাদক দেশে প্রবেশ করে।

শুক্রবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের ব্যবহার সবচেয়ে বেশি। মাদক সেবনের পেছনে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। লালমনিরহাটকে দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমানে শিক্ষার্থীরা শিক্ষকদের আটকে রাখছে, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। সমাজে মূল্যবোধ, নৈতিকতা, শ্রদ্ধাবোধ ও সামাজিক শিষ্টাচারের জায়গায় অবক্ষয় দেখা দিয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিস্তারের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যুবসমাজকে ধ্বংস করে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে।

সভায় জানানো হয়, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চার অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এ কর্মসূচি দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আসার কথা রয়েছে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন লালমনিরহাট সফরকে ঘিরে জেলার প্রত্যন্ত অঞ্চলে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

কলকাতার হোটেলে আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ জন নিহত: ৯০ দিনে ৩৫০ পৃষ্ঠার চার্জশিট, অভিযুক্ত মালিকসহ তিনজন

কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকার…

জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও হামিদা হোসেন

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)…

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী
জাতীয়

আট মাস পর বাবাকে ফিরে পেল পরিবার, শেরপুরে আঙুলের ছাপে শনাক্ত হলেন শাহজাহান আলী

প্রায় আট মাস আগে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মো. শাহজাহান আলীকে (৭০) অবশেষে ফিরে পেয়েছে তাঁর পরিবার। আজ শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে…

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ
জাতীয়

পোশাকশ্রমিকদের ৩২ হাজার টাকার দাবি, সোমবার মজুরি বোর্ডে প্রস্তাব দেবে মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে শ্রমিক ও মালিকপক্ষ। শ্রমিক আন্দোলনের মুখে সরকার গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমব…