…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নরসিংদীর বাসাইলে সঞ্চালন তার কাটতে গিয়ে পুড়ে অঙ্গার এক ব্যক্তি, আঙুলের ছাপেও মেলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর বাসাইলে সঞ্চালন তার কাটতে গিয়ে পুড়ে অঙ্গার এক ব্যক্তি, আঙুলের ছাপেও মেলেনি পরিচয়
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে হাইভোল্টেজ সঞ্চালন তার কাটার সময় ট্রান্সফরমারে আগুন ধরে এক ব্যক্তি পুড়ে অঙ্গার হয়ে মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। নিচে দাঁড়িয়ে থাকা তাঁর তিন সঙ্গী ঘটনার পর পালিয়ে যান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ছয়টার দিকে বাসাইল রেলগেটের ৫০ গজ পশ্চিমে বিদ্যুতের খুঁটির তার চুরির চেষ্টা চালাচ্ছিলেন চারজন। তিনজনকে নিচে দাঁড় করিয়ে রেখে একজন খুঁটিতে উঠে তার কাটছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল ছিল। তার কাটার সময় খুঁটিতে থাকা ট্রান্সফরমারে আগুন ধরে যায়।

আগুনে ওপরে থাকা ব্যক্তিকে পুড়তে দেখে নিচে দাঁড়িয়ে থাকা তিনজন পালিয়ে যান। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ওই ব্যক্তি একপর্যায়ে মাটিতে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন ধরে যাওয়ার পরপরই ঘরের জানালার গ্লাস খুলে তিনি তিনজনকে দৌড়ে পালাতে দেখেছেন। আর একজন ওপরে আগুনে পুড়ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, এর মধ্যেই ওই ব্যক্তির পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, তিনি আর বেঁচে নেই।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো উদ্ধার করা যায়নি। তাঁর মুখমণ্ডলসহ পুরো শরীর এতটাই পুড়ে গেছে যে তাঁকে এখন শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তকরণের সুযোগও নেই বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। এর মধ্যে নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে লাশ পাঠায় পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, রেললাইন থেকে ১০ গজের ভেতর কোনো ঘটনা ঘটলে তা রেলওয়ে পুলিশ দেখে। ঘটনাস্থল রেলওয়ের জায়গা হলেও লাশ উদ্ধার হয়েছে প্রায় ৫০ গজ দূরত্ব থেকে। এ ঘটনায় পরবর্তী আইনগত দিক জেলা পুলিশ দেখবে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন বলেন, খুঁটি থেকে তার চুরির সময় আগুনে পুড়ে নিহত হওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত মঙ্গলবার ভোরে পলাশ উপজেলার বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে একটি খুঁটি থেকে তার চুরি করার সময় মাসুম মিয়া (৩৫) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। তাঁর বাড়ি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার গড়পাড়া এলাকায়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…