…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কারখানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কারখানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মালিকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি গার্মেন্টস কারখানায় নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কারখানার মালিক আনোয়ার মাঝির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ধর্ষণের পর কিশোরীকে কারখানার ব্যক্তিগত অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

অভিযুক্ত আনোয়ার মাঝির বয়স ৬০ বছর। তিনি উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের স্বপন মাঝির ছেলে। কাঁঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামে একটি গার্মেন্টস কারখানার মালিক তিনি।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছেন। মায়ের পরিচয়ে মেয়েটিকেও বিভিন্ন কাজে সহযোগিতার জন্য কারখানায় নেওয়া হতো। সংসারের প্রয়োজনে সে সেখানে কাজ শিখছিল এবং মাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার মাঝি তাঁর ব্যক্তিগত অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

মেয়েকে আটকে রাখার খবর পেয়ে তার মা ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত কারখানায় যান। তাঁরা কক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন বলে এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আনোয়ার মাঝির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযুক্ত আনোয়ার মাঝির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…