…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, হতাহত কেউ নয়

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি, হতাহত কেউ নয়
ছবি: সংগৃহীত

চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে ‘অনুরাগ’ নামের একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ফার্মেসির সামনের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর অভিযোগ, গত ৫ নভেম্বর তাঁকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়।

চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে তিনি জানান। এর আগে তাঁর প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মধ্যরাতে হেলমেট পরা দুই ব্যক্তি রেস্তোরাঁ ও ফার্মেসির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

থানার আরেক উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…