…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোরে দুই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ: দুই দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
যশোরে দুই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ: দুই দিনে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যশোরে দুই আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।

গত ১২ নভেম্বর রাতে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে প্যারিস রোড থেকে আদালত ভবনের পেছনে ককটেলসদৃশ হাতবোমা নিক্ষেপ করা হয়। এটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনের প্রবেশপথের ডান পাশে প্রাঙ্গণের ভেতরে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখান থেকে কালো স্কচটেপের দুটি টুকরা এবং বিস্ফোরিত টিনের কৌটার দুটি অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।

এরপর রাত ৮টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে যশোর রেলস্টেশনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি খবর পান, জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ-পূর্ব পাশে সহকারী জজ আদালতের ফটকের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পেছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রাত ৯টার দিকে পুলিশ সহকারী জজ আদালতের ফটকের সামনে গিয়ে বিস্ফোরিত টিনের কৌটার অংশবিশেষ ও কালো স্কচটেপের দুটি টুকরা উদ্ধার করে।

পুলিশ জানায়, মামলার পর শুক্রবার যশোর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদরের সুজলপুর গ্রামের মনিরুজ্জামান লাবলু, নরেন্দ্রপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার আব্দুল মজিদের ছেলে লাভলু, চাঁচড়া রায়পাড়ার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী বাকেরুল ইসলাম ইরান, ধর্মতলা এলাকার লুৎফর রহমানের ছেলে আরমান হোসেন রিজভী, বকচর এল মার্কেটের পেছনের এলাকার মৃত ফজলুল হকের ছেলে ডালিম হোসেন, আব্দুল আলিম গাজী, শরিফুল ইসলাম ও সানোয়ার হোসেন। তবে একজনের পরিচয় জানা যায়নি।

এ ছাড়া শনিবার ঝিকরগাছা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন শহরের ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমগীর হোসেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, আওয়ামী লীগ সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম এবং তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুই আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত দুই দিনে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, তাঁরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। শান্তি-শৃঙ্খলা নষ্ট ও যশোরকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তিনি দাবি করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে দুটি আদালত চত্বর ছাড়াও শহরের বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
আইন ও অপরাধ

দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে ৮ বছরের শিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচ…

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল, চার ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। শনিবার …

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত
আইন ও অপরাধ

জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে কুমিল্লার দেবিদ্বারে ইউপি প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স…

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ
আইন ও অপরাধ

বাউফলে শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা, সাত দিন পর মিলল রুহুল আমিনের খণ্ডিত মরদেহ

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শরবতের সঙ্গ…