…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইনের সপ্তম ব্যাচের র‍্যাগ ডে: রঙ আর স্মৃতিতে বিদায়ের আয়োজন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইনের সপ্তম ব্যাচের র‍্যাগ ডে: রঙ আর স্মৃতিতে বিদায়ের আয়োজন
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেছেন র‍্যাগ ডে। চার বছরের পথচলা শেষে এবার বিদায়ের পালা বলে আয়োজনটিকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

‘র‍্যাগ ডে ইজ ফাইনালি হ্যাপেনিং গাইজ!’ স্লোগানে ১২ নভেম্বর উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বেলা ১১টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

এরপর অনুষদ ভবনের নিচে চলে রঙের খেলা, ছবি তোলা ও ভিডিও ধারণ। বন্ধুদের পোশাকে জায়গা করে নেয় স্মৃতিমাখা নানা কথা। দুপুর সাড়ে ১টা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের চার বছরের পথচলা ছিল পড়াশোনা, পরিশ্রম ও বিচিত্র অভিজ্ঞতায় ভরা। সংবিধান, দণ্ডবিধি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ নানা জটিল বিষয় আয়ত্ত করতে হয়েছে তাঁদের।

ছিল মামলার নজির বিশ্লেষণ, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা ও পরীক্ষার প্রস্তুতি। কখনো নির্ঘুম রাত, কখনো বন্ধুর নোট ভাগাভাগি করে পড়া। এমন ছোট ছোট মুহূর্তেই দৃঢ় হয়েছে ব্যাচের বন্ধন।

ব্যাচের ছেলে শ্রেণিপ্রতিনিধি তানভীর হক বলেন, ‘এই ব্যাচের প্রতিটি মানুষ আলাদা একেকটি গল্প। সবার কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, সেটিই আমার সবচেয়ে বড় অর্জন। চাই, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়েও আমাদের বন্ধন অটুট থাকুক।’

মেয়ে শ্রেণিপ্রতিনিধি তিথির কণ্ঠেও বিদায়ের সুর। তিনি বলেন, ‘চেনা মানুষগুলোকে আর প্রতিদিন একই শ্রেণিকক্ষে দেখতে পাব না। সবাই নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়বে। তবে চার বছরের স্মৃতি কখনো মুছে যাবে না।’

শিক্ষার্থী সাকিবুল ইসলাম বলেন, ‘যে সহপাঠী একসময় বেঞ্চের সঙ্গী ছিল, সে-ই হয়ে ওঠে বিপদের দিনের নির্ভরতার জায়গা।’

চার বছরের চেনা অধ্যায় পেছনে ফেলে এবার নতুন জীবনের পথে হাঁটবেন তাঁরা। কারও গন্তব্য আদালত, কারও বিচারকের এজলাস। কেউ বেছে নেবেন আইন পেশার অন্য কোনো ক্ষেত্র।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম
শিক্ষা

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়…

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র
শিক্ষা

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র

তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন লিটন মিয়া, কিন্তু পড়াশোনা থামাননি। অভাবের সংসারে খরচ জোগাতে কখনো দিনমজুরি, কখনো রাজমিস্ত্রির সহকারীর কাজ করে ত…

৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে ১৮ নভেম্বর মহামিলনের আসর হাটহাজারীর ক্যাম্পাসে
শিক্ষা

৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে ১৮ নভেম্বর মহামিলনের আসর হাটহাজারীর ক্যাম্পাসে

দেশের বৃহত্তম ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে আগামী ১৮ নভেম্বর। হীরকজয়ন্তীর এই আয়োজন ঘিরে হাট…