…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মাঠে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মাঠে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি, আনসার ও এসআরবি সদস্যদের।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ প্রতিবেদন লেখার সময় গাজীপুর শিল্পাঞ্চলের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে আজও গাজীপুরের ছয়টি শিল্পকারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরিফ হোসাঈন আরও জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ এবং মানুষের জানমাল ও সম্পত্তির কোনো ক্ষতি না হয়, সে লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন; পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

গত কয়েক দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

সেসব বিক্ষোভে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের বহু কারখানা এর আগে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক নিহতের গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

ওই অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও স্বাভাবিক হয়।

এ ছাড়া গাজীপুরের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে যাত্রাবিরতি দিতে বাধ্য করা হয়, ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

রোববার সকালে শিল্পাঞ্চলে বিক্ষোভ-অবরোধের খবর না থাকলেও পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মাঠে থাকা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা আরিফ হোসাঈন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচ…

জাতীয়

গাজীপুরে নতুন করে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ, সকালে ফটকে নোটিশ দেখে ফিরলেন শ্রমিকেরা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ নানা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক…

গাজীপুরের শ্রীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন: পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর, হোটেল ও দোকান
জাতীয়

গাজীপুরের শ্রীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন: পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর, হোটেল ও দোকান

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। আজ রোব…

কাজ না হলে মজুরি ছাড়াই কারখানা বন্ধের ঘোষণা মালিকদের, ৫৫টি ইতিমধ্যে বন্ধ, আরও ৯২টি ঝুঁকিতে
জাতীয়

কাজ না হলে মজুরি ছাড়াই কারখানা বন্ধের ঘোষণা মালিকদের, ৫৫টি ইতিমধ্যে বন্ধ, আরও ৯২টি ঝুঁকিতে

বিশৃঙ্খলা হলে বা কাজ না হলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। শনিবার বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ …