…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি
ছবি: সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রোববার থেকে ১৩টি কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে এই অসন্তোষ চলছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নিয়েছে।

বিক্ষুব্ধ ব্যক্তিরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালান। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কারখানাগুলোর সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজকের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে মৌচাকের তেলিরচালা এলাকায় এই অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে নতুন করে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ, সকালে ফটকে নোটিশ দেখে ফিরলেন শ্রমিকেরা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ নানা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক…

গাজীপুরের শ্রীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন: পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর, হোটেল ও দোকান
জাতীয়

গাজীপুরের শ্রীপুরে হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন: পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর, হোটেল ও দোকান

গাজীপুরের শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাইপ্রবাসী নিশাত ঢালীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। আজ রোব…

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মাঠে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী
জাতীয়

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, শিল্পাঞ্চলে মাঠে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে রোববার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে…

কাজ না হলে মজুরি ছাড়াই কারখানা বন্ধের ঘোষণা মালিকদের, ৫৫টি ইতিমধ্যে বন্ধ, আরও ৯২টি ঝুঁকিতে
জাতীয়

কাজ না হলে মজুরি ছাড়াই কারখানা বন্ধের ঘোষণা মালিকদের, ৫৫টি ইতিমধ্যে বন্ধ, আরও ৯২টি ঝুঁকিতে

বিশৃঙ্খলা হলে বা কাজ না হলে মজুরি ছাড়া কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের কারখানামালিকেরা। শনিবার বিকেলে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ …