…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে চালক খুন, আধা ঘণ্টা পর ফিরে স্বীকারোক্তি দিল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে চালক খুন, আধা ঘণ্টা পর ফিরে স্বীকারোক্তি দিল অভিযুক্ত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে নিজেই হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত আল আমীন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তাঁরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। অভিযুক্ত আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমীন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন।

রাকিবুল ইসলামের ভাষ্য অনুযায়ী, আল আমীনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও শুনেছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযুক্তের দাবি, রাস্তায় চলার পথে রনি এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাঁকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন।

তবে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ এমদাদুল হক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সিদ্ধিরগঞ্জে ৯০ ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও সহযোগী আটক, জব্দ ৫২ হাজার টাকা ও মোটরসাইকেল
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৯০ ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও সহযোগী আটক, জব্দ ৫২ হাজার টাকা ও মোটরসাইকেল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০টি ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢালার ৪৯ দিন পর মৃত্যু, মামলা হবে হত্যার
আইন ও অপরাধ

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢালার ৪৯ দিন পর মৃত্যু, মামলা হবে হত্যার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার মারা গেছে। ঘুমন্ত অবস্থায় তার শরীরে গর…

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না
আইন ও অপরাধ

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা: এজাহারের দুই সাক্ষী বললেন, তাঁরা কিছুই জানেন না

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বা…

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

ঢাকার আজিমপুরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শ…