…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর আলম

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর আলম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। শনিবার রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় শনিবার রাতে তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে এসপির বিরুদ্ধে।

একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নিজের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন দুটিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এসপি জাহাংগীর আলমের যোগাযোগসহ তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের দুটি মুঠোফোন জব্দ করে তাঁকে নজরদারিতে রাখা হয়। বিষয়টি ওই সময় নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে মুঠোফোন দুটি জব্দ করা হয়, তা বলতে রাজি হননি তিনি।

মুঠোফোন জব্দ ও নজরদারিতে রাখার চার দিনের মাথায় শনিবার রাতে তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা হয় এবং একই রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি
আইন ও অপরাধ

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনে…

রাউজানে বিয়ের চার মাসেই নববধূর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার অভিযোগ পরিবারের
আইন ও অপরাধ

রাউজানে বিয়ের চার মাসেই নববধূর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার অভিযোগ পরিবারের

বিয়ের মাত্র চার মাসের মাথায় চট্টগ্রামের রাউজানে রিমা দে নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভ…

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …