…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
গ্রেপ্তার এসপির ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের দুটি বার্তা মিলেছে, জানালেন ডিআইজি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। রোববার সকালে চট্টগ্রাম নগরের খুলশীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডিআইজি জানান, বার্তা দুটিতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’। জাহাংগীর আলমের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।

ডিআইজি বলেন, ‘প্রথমে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে তাঁর এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার তথ্য পাই। পরে তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর ফোন দুটি ফরেনসিক পরীক্ষার পর ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।’

মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে বিভাগীয় বিধি অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা এবং বিভাগীয় মামলা করা হয়। জাহাংগীর আলমের ক্ষেত্রেও সেই প্রক্রিয়া চলছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্স ও আরআরএফ কার্যালয়ের মাঝামাঝি অবস্থিত পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে জেলা পুলিশের বিশেষ ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পুলিশের সাদা রঙের একটি বিশেষ ইউনিটের গাড়িতে করে তাঁকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের অভিযোগ, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ বলেন, শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। ডিআইজি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শনিবার রাতে মামলা করা হয় এবং জাহাংগীর আলম বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাউজানে বিয়ের চার মাসেই নববধূর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার অভিযোগ পরিবারের
আইন ও অপরাধ

রাউজানে বিয়ের চার মাসেই নববধূর মরদেহ উদ্ধার, নির্যাতনের পর হত্যার অভিযোগ পরিবারের

বিয়ের মাত্র চার মাসের মাথায় চট্টগ্রামের রাউজানে রিমা দে নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে রাউজান পৌরসভ…

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর আলম
আইন ও অপরাধ

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর আলম

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে প…

আইন ও অপরাধ

স্ত্রীর মামলায় কেরানীহাট থেকে গ্রেপ্তার এনসিপি নেতা মিজানুর, দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি

স্ত্রীর করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে…

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ
আইন ও অপরাধ

হত্যাচেষ্টা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ

একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন …