…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মালয়েশিয়ায় ১০ মাসে ৭০ হাজার অবৈধ অভিবাসী আটক, দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৭ হাজার

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আবাসিক ভবন, শ্রমিকদের আবাসস্থল, খাবারের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণস্থলসহ বিভিন্ন জায়গায় নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। অভিযানের সময় আত্মগোপনের চেষ্টা করেও রেহাই পাচ্ছেন না অভিবাসীরা।

চলতি বছরের প্রথম ১০ মাসে মালয়েশিয়াজুড়ে ১১ হাজার ৮০৮টি অভিযান চালিয়ে ৭০ হাজার ১৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। একই সময়ে ৪৭ হাজার ৫৫৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া তথ্যে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযান পরিচালনা করেছে অভিবাসন বিভাগ। এসব অভিযানে দৈনিক গড়ে ২২৮ জন বিদেশি নাগরিক আটক হয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। বেলা ১১টা থেকে শুরু হওয়া এসব অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামে তিনটি পৃথক অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এতে অভিবাসন বিভাগের ১৮ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের সময় ৩৮ জনের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়।

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে প্রত্যাবাসন কর্মসূচি চালু রেখেছে মালয়েশিয়া সরকার। অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির (পিআরএম ২.০) মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। কর্মসূচির আওতায় বৈধ পাস বা অনুমতিপত্র না থাকা কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বিদেশি নাগরিকরা নির্ধারিত শর্ত পূরণ করে দেশে ফিরতে পারবেন।

কর্মসূচির আওতায় অপরাধের ধরন অনুযায়ী তাঁদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা এবং বিশেষ পাসের জন্য ২০ রিঙ্গিত ফি দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি ও দেশে ফেরার টিকিট জমা দিতে হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ মে থেকে ২০২৬ সালের ২৯ এপ্রিল পর্যন্ত ১১২টি দেশের ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এ সময় জরিমানা ও অন্যান্য ফি বাবদ সরকারের আয় হয়েছে ১২ কোটি ৭০ লাখ রিঙ্গিত।

স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ থাকলেও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অভিবাসন বিভাগ। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, সমন্বিত অভিযান ও নিয়মিত তল্লাশি চলবে।

বৈধ কাগজপত্র না থাকা কিংবা অনুমতিপত্রের শর্ত লঙ্ঘন করলেই আটক হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ বা তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অস…

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদ…