…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি হাসপাতালে যান।

গাজীপুরের সন্তান সৈয়ব বিন শাহজাদ লিসবনের সাও জোসে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে গিয়ে রাষ্ট্রদূত তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রাষ্ট্রদূত সৈয়ব বিন শাহজাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

গত ৪ নভেম্বর পর্তুগালের লিসবনে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হন সৈয়ব বিন শাহজাদ। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোমায় রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

সৈয়ব বিন শাহজাদের এই সংকটময় সময়ে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও তাঁর সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অস…

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও ব…

প্রবাস

মাদ্রিদে বাংলাদেশি পণ্যের সুপারমার্কেট ‘ফারান সুপার মার্কাদো’ চালু করলেন তাজুল উদ্দিন

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফারান সুপার মার্কাদো’। প্রবাসী বাংলাদেশি উ…