…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই, ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস
ছবি: সংগৃহীত

বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি।

পূরবী বসুর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। মৃত্যুর সময় স্বামীর পাশাপাশি মেয়ে জয়িশা দত্ত ও ছেলে দীপন দত্ত তাঁর পাশে ছিলেন।

পূরবী বসু অনেক দিন ধরে নানা রোগে ভুগছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। পরে স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর হাঁটাচলা সীমিত হয়ে আসে।

জ্যোতিপ্রকাশ দত্ত জানান, শেষ মাসগুলোতে পূরবী বসু ফ্লোরিডার বাসভবনে বাগান পরিচর্যা করেই সময় কাটাতেন।

১৯৪৯ সালে বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। জীবনের অধিকাংশ সময় তিনি যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের মূল অংশ কেটেছে গবেষণায়। তিনি কর্নেল ইউনিভার্সিটি ও নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝখানে কয়েক বছর বাংলাদেশে বেক্সিমকো ও ব্র্যাকে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞানী হলেও নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন পূরবী বসু। নারীবাদী লেখক হিসেবে পরিচিত হলেও নিজেকে কোনো মোড়কে আটকে রাখতে রাজি ছিলেন না তিনি। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নারীর অধিকার তাঁর কাছে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যেকোনো মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই তাঁর গল্পের প্রেরণা হয়ে উঠতে পারে।

জীবনের অধিকাংশ সময় বিদেশে কাটালেও তাঁর কথাসাহিত্যের পটভূমি ও আবেগের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ। এর প্রমাণ রয়েছে ‘আজন্ম পরবাসী’, ‘জোছনা করেছে আড়ি’ ও ‘দিনরাত্রির ছায়াঘর’ গল্পগ্রন্থে। তাঁর লেখা বিজ্ঞানবিষয়ক গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’ এবং ‘আমার এ দেহখানি’।

পূরবী বসুর সাহিত্যভাবনার একটি কেন্দ্রীয় বিষয় ছিল অসাম্প্রদায়িক চেতনা। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্রম-অবনমনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন।

প্রবাসের লেখকদের অসাম্প্রদায়িক বোধ ও চেতনায় উদ্বুদ্ধ করতে জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে তিনি গড়ে তুলেছিলেন ‘বিশ্ব বাঙলা সাহিত্য সমাবেশ’। এর আগে নিউইয়র্কে থাকার সময়েও তাঁরা অভিবাসী বাঙালি লেখকদের নিয়ে মাসিক সাহিত্য সভার আয়োজন করতেন, যেখান থেকে আজকের বাংলাদেশের প্রথিতযশা অনেক লেখক উঠে এসেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি: মুক্তিপণের ফাঁদে নিঃস্ব হচ্ছে বাংলাদেশি পরিবার

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উন্নত জীবন ও মোটা বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের লিবিয়ায় নেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপে পৌঁছানোর আগেই অনেক…

প্রবাস

লিসবনের হাসপাতালে কোমায় থাকা গাজীপুরের প্রবাসীকে দেখতে গেলেন রাষ্ট্রদূত

পর্তুগালের রাজধানী লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখে এসেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদ…

প্রবাস

শিকড়ের সন্ধানে বাংলাদেশে নেদারল্যান্ডসপ্রবাসী রাজিব: ৪৯ বছর বয়সে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় খুঁজছেন জন্মদাতা বাবা-মাকে

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই তাঁর লালন-পালন ও ব…

প্রবাস

মাদ্রিদে বাংলাদেশি পণ্যের সুপারমার্কেট ‘ফারান সুপার মার্কাদো’ চালু করলেন তাজুল উদ্দিন

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ফারান সুপার মার্কাদো’। প্রবাসী বাংলাদেশি উ…