…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠান সোমবার নয়াদিল্লিতে, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়

নিজস্ব প্রতিবেদক
সোনিয়া গান্ধীর স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠান সোমবার নয়াদিল্লিতে, যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী বিজয়
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। কংগ্রেসের একাধিক সূত্রের বরাতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নয়াদিল্লিতে এই প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা।

গতকাল শনিবার কংগ্রেসের সূত্রগুলো জানায়, সোনিয়া গান্ধীর ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সোনিয়া গান্ধীর ব্যক্তিগত আমন্ত্রণে মুখ্যমন্ত্রী বিজয় নয়াদিল্লি যাচ্ছেন। তাঁকে আমন্ত্রণ জানাতে তাঁর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ফোনে কথা বলেছেন।

কংগ্রেসশাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের পাশাপাশি জোটের শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন।

গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়। বইটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। ভারতের রাজনৈতিক অঙ্গনেও বইটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

বিজয় তাঁর নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে আলোচনা আছে। তেলেঙ্গানা টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত জুনে নয়াদিল্লি সফর করেছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। সে সময় তিনি ভারত সরকারের থিঙ্কট্যাংক নীতি আয়োগের বৈঠকে অংশ নেন। পাশাপাশি তিনি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

ম্যানিলা সম্মেলনে দক্ষিণ চীন সাগর আচরণবিধি চুক্তি হওয়ার সম্ভাবনা কম, বলছেন বিশ্লেষকেরা

বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত আচরণবিধি চুক্তি এই সপ্তাহে ম্যানিলায় জোটের বার্…

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় হামলায় নয়জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসির রায়

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় প্রাণঘাতী বন্দুক হামলা চালানোর দায়ে তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গত মাসে চালানো…

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য
আন্তর্জাতিক

পাকিস্তানের পুরোনো ভিডিও বাংলাদেশের বলে প্রচার, যাচাইয়ে মিলল আসল তথ্য

বাংলাদেশে হিন্দু নারী ও ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যাচাইয়ে দেখা গেছে, ভ…

আন্তর্জাতিক

ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলন: জ্বালানি সংকট, দক্ষিণ চীন সাগর ও শুল্কযুদ্ধ এজেন্ডায়

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এ সপ্তাহে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে যুক…