…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত অবস্থায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির আলোকে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, মঙ্গলবার থেকে কয়েক বিভাগে বৃষ্টির আভাস

দেশের অধিকাংশ এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্র…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, স্কোর ২২১ নিয়ে বিশ্বে তৃতীয়

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য …

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা
আবহাওয়া ও পরিবেশ

আইলার ১৭ বছর পরও বেড়িবাঁধের ঢালে জিয়া গাইন-মিনতিরা, অভিযোজনে বছরে ঘাটতি ৫৬ হাজার কোটি টাকা

ঘূর্ণিঝড় আইলার ১৭ বছর পরও খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মো. জিয়া গাইন ও তাঁর স্ত্রী শামীমা বেগমের বসতভিটা শাকবাড়িয়া নদীর পানির নিচে। বেড়িব…