…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি থাকছে, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বহাল

নিজস্ব প্রতিবেদক
রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি থাকছে, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বহাল
ছবি: সংগৃহীত

দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

এই আদেশের ফলে প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে এবং দ্বিতীয় শ্রেণি থেকে বাকি শ্রেণিগুলোতে পরীক্ষার মাধ্যমে ভর্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বহাল ও কার্যকর থাকবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ এক স্মারকে সারা দেশে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া বাতিলের কথা জানায়। পরে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে, শুধু প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।

লটারি পদ্ধতি বাতিলসংক্রান্ত ওই স্মারক নিয়ে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আবেদনকারী হয়ে গত ৭ অক্টোবর রিটটি করেন।

রিট আবেদনটি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গত ১৪ অক্টোবর শুনানির জন্য ওঠে। সেদিন আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। এরপর চলতি মাসে রিটটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করা হয়, যার ধারাবাহিকতায় শুনানি হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিটটি করা হয়েছিল প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে লটারি পদ্ধতি রাখার দাবি নিয়েই বলে জানান আইনজীবী জাহিদুর রহমান তালুকদার। তিনি বলেন, সরকারের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে হস্তক্ষেপ করবেন না জানিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। রিট আবেদনকারীর সঙ্গে আলোচনা সাপেক্ষে তাঁর অভিপ্রায় অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে এই পদ্ধতিই বহাল ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৬ মার্চ স্মারকে লটারি পদ্ধতি বাতিল করে।

এরপর আসন্ন শিক্ষাবর্ষে (২০২৭) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ১৩ অক্টোবর জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে, আর দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। হাইকোর্টের রোববারের আদেশে সেই সিদ্ধান্তই বহাল থাকল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম
শিক্ষা

বছরে গড়ে মাত্র পৌনে তিনটি বই পড়েন বাংলাদেশের মানুষ, বৈশ্বিক জরিপে অবস্থান ৯৭তম

বই পড়ার অভ্যাস নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যানে বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। এমনকি প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কার তুলনায়ও পিছিয়ে রয়…

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র
শিক্ষা

তিস্তার ভাঙনে ভিটে হারিয়েও থামেননি লিটন: রাজমিস্ত্রির কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছেন লালমনিরহাটের এই ছাত্র

তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন লিটন মিয়া, কিন্তু পড়াশোনা থামাননি। অভাবের সংসারে খরচ জোগাতে কখনো দিনমজুরি, কখনো রাজমিস্ত্রির সহকারীর কাজ করে ত…

৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে ১৮ নভেম্বর মহামিলনের আসর হাটহাজারীর ক্যাম্পাসে
শিক্ষা

৬০ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: হীরকজয়ন্তীতে ১৮ নভেম্বর মহামিলনের আসর হাটহাজারীর ক্যাম্পাসে

দেশের বৃহত্তম ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উদ্‌যাপন করতে যাচ্ছে আগামী ১৮ নভেম্বর। হীরকজয়ন্তীর এই আয়োজন ঘিরে হাট…