…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মেয়াদ শেষের আগেই এমদাদ উল বারীর বিদায়, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

নিজস্ব প্রতিবেদক
মেয়াদ শেষের আগেই এমদাদ উল বারীর বিদায়, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
ছবি: সংগৃহীত

দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।

আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তাঁর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাঁকে চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ আজ রোববার ১৫ নভেম্বর থেকে বাতিল করা হলো।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসাবে ২ বছর ২ মাস ৫ দিন, অর্থাৎ ৭৯৬ দিনের মাথায় তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল হলো।

বিটিআরসি সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী রোববার সকাল থেকে সাভার সেনানিবাসে সিগন্যালিং-সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সে সময় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর নিয়োগ বাতিল ও নতুন চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে এক দিনের ছুটি
জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুরে ১৩ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে এক দিনের ছুটি

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।…

জাতীয়

কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, প্রত্যর্পণ চুক্তি কী বলছে

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প…

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ
জাতীয়

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রীছাউনি নেই। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষ…

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি
জাতীয়

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়…