…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি

নিজস্ব প্রতিবেদক
সাভার–আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণ কাজ, বন্ধ রয়েছে ৫৫টি
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ৫৫টি কারখানা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব এলাকার কোথাও বিক্ষোভের খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর তথ্য অনুযায়ী, বন্ধ কারখানাগুলোর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন।

বন্ধ কারখানাগুলোর সামনে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে। আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে আছেন।

এসপি আরও বলেন, বাকি সব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা তাঁদের চোখে পড়েনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ
জাতীয়

ফুলবাড়ী স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ছাউনি নেই, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রীছাউনি নেই। প্রায় ৩৫০ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষ…

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান
জাতীয়

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধার…

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি
জাতীয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, আরও পাঁচটিতে ছুটি

গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আজ রোববারের জন্য আরও পাঁচ…