গোপালগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই জেলায় এই বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মোতায়েনের তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই ৬ প্লাটুন বিজিবি মোতায়েনের লক্ষ্য।




