…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় মিলিত হন।

শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. কাউছার আহম্মেদ পাটওয়ারী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. হারুন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম এবং ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে দেশে আইনের শাসন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি তোলেন বক্তারা।

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, ‘আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন। আইনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলায় যারা কাজ করছেন, তাদের প্রতিহত করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আজ আমরা শিক্ষকরা দাঁড়িয়েছি।’

ইউট্যাব কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিগত ১৭ বছরে যে জায়গায় মানুষের প্রতিবাদ ও আশঙ্কা ছিল; তা হলো ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের অধিকার। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের পর এ দেশে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল। সেই আবহকে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী যারা ’২৪-এ পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে, তারা অপতৎপরতা চালাচ্ছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

নির্বাহী আদেশে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের, দ্রুত প্রজ্ঞাপনের আহ্বান
শিক্ষা

নির্বাহী আদেশে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের, দ্রুত প্রজ্ঞাপনের আহ্বান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছ…

পরিচালকের অপসারণ দাবিতে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিলেন শিক্ষার্থীরা
শিক্ষা

পরিচালকের অপসারণ দাবিতে বেরোবির শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিলেন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের …

রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি থাকছে, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বহাল
শিক্ষা

রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি থাকছে, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বহাল

দেশের সব বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি বহাল রাখার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্…