…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নির্বাহী আদেশে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের, দ্রুত প্রজ্ঞাপনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নির্বাহী আদেশে নিয়োগের দাবি ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের, দ্রুত প্রজ্ঞাপনের আহ্বান
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে ১-১২তম এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি।

সংগঠনটি এ জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছে। অন্যথায় প্রতিটি বিভাগে সমাবেশ এবং পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মোমিন পলাশ এসব জানান। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকারের আমল থেকে ১-১২তম নিবন্ধনধারীরা নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। শাহবাগে টানা ২০০ দিনসহ বিভিন্ন সময়ে আন্দোলন করেও তাঁরা নিয়োগ পাননি।

সংগঠনটির দাবি, বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০২১ সালের ৩০ মার্চ প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ২০১৮ সালের ১২ জুনের আগে নিবন্ধন সনদ অর্জনকারীদের বয়স শিথিল করে নিয়োগের সুযোগ দেওয়া হলেও তাঁদের অনেকে নিয়োগ পাননি।

ওই বিজ্ঞপ্তিতে ৫৪ হাজার ৩০৪টি পদের বিপরীতে মাত্র ১৪ হাজার নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ৪০ হাজারের বেশি পদ শূন্য থেকে যায় বলে দাবি তাদের।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের ১১ নভেম্বর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার উপস্থিতিতে নিবন্ধন সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় ৩৫ বছর নির্ধারণ করে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়।

সংগঠনটি জানায়, গত ৮ নভেম্বর শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠিয়েছে। এ সুপারিশের ভিত্তিতে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে তারা।

নিয়োগের জন্য চারটি পদ্ধতির প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে নিবন্ধন সনদ অর্জনের সময়কার বয়স বিবেচনায় ৩৫ বছর নির্ধারণ করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ এবং ২০১৮ সালের ১২ জুনের আগে সনদ অর্জনকারীদের বয়স শিথিল করে নিয়োগ।

এদিকে দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান ১-১২তম নিবন্ধনধারীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর মন্তব্য করেছেন অভিযোগ করে তাঁর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় চেষ্টায় সিভিল জজ আব্দুল্লাহ আল মামুন
শিক্ষা

মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় চেষ্টায় সিভিল জজ আব্দুল্লাহ আল মামুন

মাদ্রাসায় পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই মামুন এবার দ্বিতীয় প্রচেষ্টায় ১৮শ বাংলাদ…

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়
শিক্ষা

ঢাবির হিন্দি বিভাগের ২৫ সদস্যের ভারত শিক্ষা সফর: দিল্লি, বারাণসী ও আগ্রায় একাডেমিক বিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফর করেছে। ঢাকায় ভারতীয় …

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
শিক্ষা

ঢাবির ভর্তি আবেদনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের সময় কয়েক দিন বাড়ানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হ…

শিক্ষা

ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন ৩০ স্কুলের ৬৪ শিক্ষার্থী

অসাধারণ একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ শিক্ষার্থী। ও লেভেল,…