…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সংসদে প্রশ্ন করতে দাঁড়াতেই আমির হামজাকে ঘিরে হইচই, শান্ত হলে কৃষকের ন্যায্যমূল্যের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান।

এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে ওঠে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন।

পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কি না?

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: নগরকান্দায় শামা ওবায়েদ

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …