…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়েছেন। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের দায়ী করা হয়েছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

রাত ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা মিছিল বের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোয়া ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে রাজু মোল্লার ওপর হামলা করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। হামলার পর তাঁরা পালিয়ে যান।

স্থানীয়রা আহত রাজু মোল্লাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ মিয়া বলেন, ‘রাজু মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন আমাদের কিছু করার ছিল না।’

ফরিদপুর–৪ (ভাঙ্গা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (বাবুল) বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। ১০০–১৫০ জন আওয়ামী লীগ সমর্থক ঢাল, কাতরা, লাঠি ও বল্লম নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। তাঁরা রাজু মোল্লার ওপর হামলা করেন। খবর পাওয়ার পর কৃষক দলের লোকজন গিয়ে তাঁদের হটিয়ে দেয়।’

এই ঘটনার পর ঢাকা–বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) রায়হান গফুর রাত সোয়া ১০টার দিকে বলেন, নিহতের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা–বরিশাল মহাসড়কে রাত ৯টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
রাজনীতি

আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি…

বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন রুবেল
রাজনীতি

বরিশালে যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ, প্রতিবাদের ঘণ্টাখানেক পর পদ হারালেন রুবেল

দীর্ঘ ১০ বছর পর বরিশালে গঠিত যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ওয়ার্ড বিএনপির এক নেতাকে মহানগর যুবদলের সভাপতি করায় কমিটির নিরপে…

রাজনীতি

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে।…

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন
রাজনীতি

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন

বামপন্থী রাজনৈতিক দল বাসদ-মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।…