গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কার্যালয়টি ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন এলাকায় অবস্থিত।



