…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
ছবি: সংগৃহীত

জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এই দাবি ওঠে।

সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা সেই আইনজীবীকে তাঁর গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। আইনজীবী বারবার বলেছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তারপরও তাঁকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন, সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বিবৃতি তিনি আজ আশা করছিলেন, আইনমন্ত্রীর বিবৃতিও আশা করছিলেন।

নাজিবুর রহমান আরও বলেন, তাঁরা আশা করেছিলেন, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, তাঁকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাঁরা মবের বিরুদ্ধে কথা বলেন বলেও তিনি উল্লেখ করেন। কিন্তু তেমন কিছুই হয়নি; এ জন্যই তিনি বিষয়টি সংসদে তুলেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা ও বিবৃতি তিনি আশা করেন।

এদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংগঠনটির আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

রাজনীতি

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে।…

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন
রাজনীতি

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন

বামপন্থী রাজনৈতিক দল বাসদ-মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।…

রাজনীতি

ঢাকা-৮ আসনের নাগরিকদের জন্য শাহজাদপুরের বাসায় ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

নাগরিকদের সমস্যা, প্রত্যাশা, অনিয়ম, হয়রানি ও অভিযোগ সরাসরি জানতে এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ‘অভিযোগ বক্স’ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক …