…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ঢাকা-৮ আসনের নাগরিকদের জন্য শাহজাদপুরের বাসায় ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

নাগরিকদের সমস্যা, প্রত্যাশা, অনিয়ম, হয়রানি ও অভিযোগ সরাসরি জানতে এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ‘অভিযোগ বক্স’ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরে তাঁর বাসভবনে এই উদ্যোগ চালু করা হয়েছে।

এতে ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাঁদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনা এবং তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

ঢাকা-৮ আসনের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে ভোগান্তি এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে বক্সটি স্থাপন করা হয়েছে।

এই উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ ও সমস্যার বিষয় মির্জা আব্বাস নিজে সরাসরি তদারকি করবেন এবং গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবেন। জনগণের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাঁদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।’

ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।

আসনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
রাজনীতি

আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি…

রাজনীতি

গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে।…

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন
রাজনীতি

বাসদ-মার্ক্সবাদীর নতুন কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য ১৩ জন

বামপন্থী রাজনৈতিক দল বাসদ-মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।…