…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।

আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতেই তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: নগরকান্দায় শামা ওবায়েদ

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …