…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

খাদ্যনিরাপত্তার ভিত্তি কৃষি, জলবায়ু ক্ষতিতে প্রস্তুতি ও বিনিয়োগে ঘাটতি: ঢাকায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
খাদ্যনিরাপত্তার ভিত্তি কৃষি, জলবায়ু ক্ষতিতে প্রস্তুতি ও বিনিয়োগে ঘাটতি: ঢাকায় সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কৃষির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড অ্যাফোর্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১) উপলক্ষে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষকের ক্ষতি বাড়লেও প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগে ঘাটতি রয়েছে। অনেক অপ্রত্যাশিত দুর্যোগ কৃষকের সারা বছরের পরিশ্রম নষ্ট করে দিচ্ছে। এতে খাদ্যনিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের খাদ্য উৎপাদনের ভিত্তি হচ্ছে কৃষি। কিন্তু কৃষিকে সব সময় অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে যখনই ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, তখনই কৃষক নতুন সংকটের মুখে পড়ছেন। অথচ এ ক্ষতি মোকাবিলায় যে ধরনের প্রস্তুতি, গবেষণা ও বিনিয়োগ প্রয়োজন, তা পর্যাপ্ত নয়।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপকূলীয় জীবিকা ও পরিবেশ সুরক্ষা নেটওয়ার্কের (ক্লিন) পলিসি উপদেষ্টা বেনজির আহমেদ বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিন ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা
কৃষি

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা

গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখা…

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও
কৃষি

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে সোমবার অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব হয়েছে। গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজিত এই উৎ…

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক
কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বেড়েছে, তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই…