…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে, এ বছর যাবেন ১০ হাজার কর্মী: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে ১ হাজার জন জুলাই যোদ্ধা থাকবেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য বলেন মন্ত্রী।

তিনি জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে।

সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আর নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই ১০ হাজার কর্মী পাঠানো হবে।

এরপর ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে।

সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় না নিতে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেট না করতে এরই মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

চাকরি বিভাগের আরও খবর

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে উদ্যোগ, বর্তমানে কাজ করছেন প্রায় ৮ হাজার জন
চাকরি

ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়াতে উদ্যোগ, বর্তমানে কাজ করছেন প্রায় ৮ হাজার জন

ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির সম্ভাবনা দেখছে সরকার। দেশটির নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি …

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে ১৫ ক্যাটাগরিতে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
চাকরি

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে ১৫ ক্যাটাগরিতে ৯০ জন নিয়োগ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৫টি ক্যাটাগরির পদে মোট ৯০ জনকে নিয়োগ দেওয়া হ…

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
চাকরি

কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ১২তম থেকে ২০তম গ্রেডের আট ক্যাটাগরির…

পুলিশে প্রথমবার সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়
চাকরি

পুলিশে প্রথমবার সরাসরি ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শ…