…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বিজয়ের মাসে মাঠে সক্রিয় থাকতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে কঠোর নির্দেশ তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনগুলোকে পৃথক ও ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠকে এই দিকনির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই।

বৈঠকে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং পাঁচ যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং এর প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন গোপন তৎপরতার গুঞ্জনের মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে।

তবে বৈঠক সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সংঘাতমূলক কোনো অবস্থান নয়। এমনকি অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে রাজনৈতিক কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো ‘সতর্ক পাহারা’ বা সংঘাতের পথে হাঁটবে না বিএনপি।

দীর্ঘদিন বিরোধী দলে থেকে একটানা আন্দোলন ও সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আসার পর এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি ও স্থবিরতা কাটাতে চায় শীর্ষ নেতৃত্ব।

পরিকল্পনা অনুযায়ী, বিজয়ের মাসজুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো সৃজনশীল ও রাজনৈতিক কর্মসূচি পালন করবে বিএনপি এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মতো অঙ্গসংগঠনগুলো।

এ ছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানান, এটি বিশেষ বা অস্বাভাবিক কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়; প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে দল যেভাবে নিয়মিত কর্মসূচি পালন করে থাকে, এবারও সেই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ সহ্য করবে না: নগরকান্দায় শামা ওবায়েদ

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ
রাজনীতি

ফরিদপুরের ভাঙ্গায় হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত, ঢাকা–বরিশাল মহাসড়ক এক ঘণ্টা বন্ধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪) নিহত হয়ে…

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

টুঙ্গিপাড়া থানায় আগুন: ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজ হোক বা…

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ
রাজনীতি

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: কক্সবাজারে জামায়াত নেতা আযাদ

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি …