…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা, আড়াই বছর ধরে বন্ধ কেনাবেচা

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা, আড়াই বছর ধরে বন্ধ কেনাবেচা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশ-ভারতের চালু হওয়া তিনটি বর্ডার হাট (সীমান্ত হাট) এখন সুনসান নীরব। আড়াই বছর আগেও হাট তিনটি ছিল জাঁকজমকপূর্ণ; সীমান্তের দুই পারের ব্যবসায়ীরা সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে নিজেদের উৎপাদিত সবজিসহ নানান পণ্য নিয়ে হাটে উপস্থিত হতেন, আর কেনাকাটা করতেন সীমান্তঘেঁষা দুই দেশের বাসিন্দারা।

সুনামগঞ্জের ডলুরা সীমান্তে প্রথম বর্ডার হাট চালু হয় ২০১২ সালের ২৪ এপ্রিল। এর অবস্থান সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয় রাজ্যের বালাট সীমান্ত এলাকায়।

জেলার দ্বিতীয় সীমান্ত হাট চালু হয় ২০২২ সালের ১২ মে। এটি দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি এবং ভারতের মেঘালয়ের রিংকু সীমান্তে অবস্থিত।

তৃতীয় হাটটি চালু হয় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় (শহীদাবাদ) এবং ভারতের একই রাজ্যের নালিকাটা সীমান্তে, ২০২৩ সালের ২৪ মে।

শুরুর পর থেকে করোনা মহামারির সময় বর্ডার হাট সাময়িক বন্ধ থাকলেও পরে আবার চালু হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে বর্ডার হাটের কার্যক্রম।

সম্প্রতি সদরের ডলুরা ও দোয়ারাবাজারের বাগানবাড়ি বর্ডার হাট ঘুরে দেখা যায়, পাহাড়ি এলাকায় হাটের টিনশেড স্থাপনাগুলো এখনো আছে। প্রতিটি হাটে দুই দেশের ২৫ জন করে মোট ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দা ব্যবসা করার সুযোগ পেতেন।

হাটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্প, কৃষিজাত যন্ত্রপাতি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী ও গৃহস্থালির পণ্য বেচাকেনা হতো।

বাগানবাড়ি বর্ডার হাটের বাংলাদেশ অংশের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকলেও কাঁটাতারের বেষ্টনী পার হয়ে সেখানে ফুটবল খেলতে দেখা যায় স্থানীয় কিশোরদের।

সীমান্তবর্তী লোকজন, ব্যবসায়ী ও শ্রমিক—সবার চাওয়া, দুই দেশের আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আবার খোলা হোক হাটের সীমান্ত দুয়ার। এতে স্থানীয়দের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ও শ্রমনির্ভর কর্মসংস্থানের পথ সুগম হবে বলে তাঁরা মনে করেন।

সীমান্তঘেঁষা ডলুরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাধনা বেগম বলেন, ‘আমরার মাইনষে সবজি-সাবজাসহ অনেক কিছুই বেচত। ভারতের মানুষে বিভিন্ন জিনিস নিয়া আইত। এই সব মালামাল কম দামে কিনতে পারতাম আমরা। এই বাজারটা চালু হইলে ভালা।’

ডলুরা গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানিয়েছেন, এই হাটে ভারতীয় অনেক পণ্য সস্তায় পাওয়া যেত। এখানকার উৎপাদিত সবজি ভারতীয়দের কাছে দ্বিগুণ দামে বিক্রি করেছেন কৃষক। ব্যবসার পাশাপাশি অনেকে শ্রমিক হিসেবে কাজ করে আয়-রোজগার করতে পেরেছেন। বর্ডার হাট ঘিরে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হয়েছিল। হাট পুনরায় চালুর দাবি জানিয়ে তাঁরা বলেন, এই হাট চালু হলে সীমান্তে আবার প্রাণের সঞ্চার হবে।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, সীমান্তবাসীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সুযোগ তৈরি করে দিয়েছিল বর্ডার হাট। এই হাটে শুল্কমুক্ত পণ্য কেনাবেচার সুযোগ ছিল। জেলার তিন হাটে অন্তত কয়েক হাজার মানুষ লাভবান হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর তা বন্ধ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তাই হাটগুলো দ্রুতই চালু করা দরকার।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘হাটগুলো কোন পর্যায়ে আছে, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি। বর্ডার হাট চালু হবে—এ রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা সরকারের সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্ত।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাট বিষয়টি আন্তর্জাতিক। হাটের গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনা হচ্ছে। ‘দেখা যাক, কী হয়,’ বলেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, রাখা হয়েছে বিজিবি ফাঁড়িতে

সিলেটের গোয়াইনঘাট এলাকার বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক…

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি
সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ম…

শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলের ভৈরব বাজারে খাদ্য অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসন, ব…

সিলেট বিভাগ

মৌলভীবাজারের হোটেল-রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগসংশ্লিষ্টদের আশ্রয় না দিতে মালিকদের কঠোর সতর্কবার্তা প্রশাসনের

মৌলভীবাজার জেলার হোটেল-মোটেল ও রিসোর্ট মালিকদের কঠোর সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনায় বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জ…