…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

ট্রেনে সার পরিবহন বন্ধ টানা দুই অর্থবছর, খাদ্যশস্য ও কনটেইনারেও ধস

নিজস্ব প্রতিবেদক
ট্রেনে সার পরিবহন বন্ধ টানা দুই অর্থবছর, খাদ্যশস্য ও কনটেইনারেও ধস
ছবি: সংগৃহীত

বিভিন্ন গুদাম ও বিপণনকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে গত দুই অর্থবছরে রেলপথে কোনো সার পরিবহন হয়নি। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসেও এ খাতে কোনো ট্রিপ দেয়নি রেলওয়ে। শুধু সার নয়, খাদ্যশস্য পরিবহনও প্রায় বন্ধের পথে।

রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার অভ্যন্তরীণ নথিতে এসব তথ্য উঠে এসেছে। নথির তথ্য বিশ্লেষণে দেখা যায়, সার, জ্বালানি তেল, খাদ্যশস্য ও কনটেইনারের মতো গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে রেলের কার্যক্রম সংকুচিত হয়েছে। এতে এসব খাতে রেলের আয় কমছে। লোকোমোটিভ সংকটে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রেলওয়ের।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে ২৫টি ট্রিপের মাধ্যমে ৬২৯টি ওয়াগনে ৪৯ হাজার ২৪৭ টন সার পরিবহন করেছিল রেলওয়ে। এ থেকে আয় হয়েছিল ২ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৮১ টাকা।

২০২২-২৩ অর্থবছরে সার পরিবহনে ট্রিপের সংখ্যা কমে দাঁড়ায় ১০টিতে। ওই বছর ২৩০টি ওয়াগনে ৯ হাজার ৮ টন সার পরিবহন করে আয় হয় ৯৯ লাখ ৩৪ হাজার ৯০৯ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৭টি ট্রিপে ১৫৩টি ওয়াগনে ৫ হাজার ৬০৯ টন সার পরিবহন করা হয়; আয় হয় ৬১ লাখ ৫১ হাজার ৯৪৮ টাকা।

এরপর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে রেলপথে সার পরিবহন পুরোপুরি বন্ধ ছিল। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও কোনো সার পরিবহন করা হয়নি। ফলে টানা দুই অর্থবছর এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাত থেকে কোনো আয় হয়নি রেলের।

হিসাব বিশ্লেষণে দেখা যায়, ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে রেলপথে সার পরিবহনের ট্রিপ কমেছে ৭২ শতাংশ, ওয়াগন কমেছে ৭৫ দশমিক ৭ শতাংশ এবং সারের পরিমাণ কমেছে ৮৮ দশমিক ৬ শতাংশ। একই সময়ে এ খাতে রেলের আয় কমেছে ৭০ দশমিক ২ শতাংশ।

সার পরিবহনের পাশাপাশি খাদ্যশস্য পরিবহনেও রেলের কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার পথে। ২০২১-২২ অর্থবছরে ৫০টি ট্রিপে ৫৯ হাজার ৬৬৩ টন খাদ্যশস্য পরিবহন করে আয় হয়েছিল ৪ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে মাত্র ৩টি ট্রিপে ১ হাজার ৮ টন খাদ্যশস্য পরিবহন করেছে রেলওয়ে; এতে আয় হয় মাত্র ১০ লাখ ৯৫ হাজার টাকা। পাঁচ বছরে খাদ্যশস্য পরিবহনে ট্রিপ কমেছে ৯৪ শতাংশ, পরিমাণ কমেছে ৯৮ দশমিক ৩ শতাংশ এবং আয় কমেছে ৯৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতে কোনো ট্রিপ পরিচালিত হয়নি।

জ্বালানি তেল পরিবহনেও কমেছে রেলের কার্যক্রম। ২০২২-২৩ অর্থবছরে ৯৫৩টি ট্রিপে ৪ লাখ ২ হাজার ৬১৩ টন তেল পরিবহন করে আয় হয়েছিল ৩২ কোটি ৭১ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে আসে ৩২১টি ট্রিপে ১ লাখ ৬১ হাজার ৩২৮ টনে; আয় হয় ১৪ কোটি ৪৫ লাখ টাকা।

কনটেইনার পরিবহনেও বড় পতন ঘটেছে। ২০২১-২২ অর্থবছরে ১ হাজার ৯৪৫টি ট্রিপে আয় হয়েছিল ১১৩ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৩৫টি ট্রিপে আয় নেমে আসে ৬৭ কোটি ৮ লাখ টাকায়। এই সময়ে কনটেইনার পরিবহনে আয় কমেছে ৪৬ কোটি ৪৯ লাখ টাকার বেশি বা প্রায় ৪১ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৩৭টি ট্রিপে আয় হয়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা।

সার্বিক বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা সীমিত। দেশের মোট পণ্য পরিবহনের মাত্র ৩ শতাংশ রেলের মাধ্যমে হয়। লোকোমোটিভ সংকট ও মোংলা বন্দরের সীমিত কার্যক্রমের কারণে পণ্য পরিবহন কমেছে। এ সক্ষমতা বাড়াতে ২০২৯ সালের মধ্যে ৬০টি লোকোমোটিভ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৮০টি লোকোমোটিভ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।’

বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেছেন, প্রকল্প নেওয়ার সময় লোকোমোটিভ সংকটসহ সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়নি কেন, সেই প্রশ্ন তোলা দরকার। সম্ভাব্যতা সমীক্ষায় যেসব আয় ও সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অর্জিত না হলেও রেলওয়েকে জবাবদিহি করতে হচ্ছে না। তাঁর মতে, প্রকল্পের প্রতিশ্রুতি অনুযায়ী সুফল না পাওয়ার কারণ খতিয়ে দেখতে সংসদীয় স্থায়ী কমিটির শুনানি হওয়া উচিত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা
কৃষি

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা

গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখা…

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও
কৃষি

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে সোমবার অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব হয়েছে। গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজিত এই উৎ…

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক
কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়ে সাড়ে তিন গুণ: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বেড়েছে, তবে ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে খেলাপি ঋণও। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের এক প্রতিবেদনে এই…