…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
নাটোরের দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড ফাঁকা গুলি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক
ছবি: সংগৃহীত

নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। ঘটনার পর তিনটি মাইক্রোবাসে করে যুবকেরা বনপাড়ার দিকে চলে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাস এসে দত্তপাড়া বাজারে থামে। তখন বাজারের দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা।

এ সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মাইক্রোবাস থেকে নেমে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন যুবকেরা। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই পাশে বিভিন্ন ভারী যানবাহন থেমে যায়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই বাজারে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়েছে। মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ করে। অনেকগুলো গুলির শব্দে এলাকার লোকজনের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের মাইক্রোবাস বনপাড়ার দিকে গেছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, মানুষকে আতঙ্কিত করতে এ ঘটনা ঘটানো হতে পারে। পুলিশ সতর্ক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার না…

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্ল…