…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোতালেব হোসেন উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। অভিযুক্ত তাঁর বড় জামাই আনোয়ার হোসেন (৩৫), একই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার গ্রামবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে সকাল সাতটার দিকে বড় মেয়েকে আনতে জামাই আনোয়ারের বাড়িতে যান তিনি।

সেখানে গিয়ে তিনি দেখেন, বাবার বাড়িতে যাওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর বড় মেয়েকে মেহগনির ডাল দিয়ে মারধর করছেন আনোয়ার। মোতালেব প্রতিবাদ করলে শ্বশুর-জামাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আনোয়ার হাতে থাকা ডাল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। এতে মোতালেব গুরুতর আহত হয়ে উঠোনে পড়ে যান।

পরে গ্রামবাসীর সহযোগিতায় মোতালেবকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনেরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্ল…

১ ডিসেম্বর থেকে রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান
আইন ও অপরাধ

১ ডিসেম্বর থেকে রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান পরিচালনা করবে …