…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

১ ডিসেম্বর থেকে রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান

নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর থেকে রাজধানীতে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে ডিএমপির অভিযান
ছবি: সংগৃহীত

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে অননুমোদিত এসব সরঞ্জাম অপসারণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার না…

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত
আইন ও অপরাধ

জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্ল…