…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

চাঁদের প্রথম ছবি তোলা কিংবদন্তি ক্যামেরা হ্যাসেলব্ল্যাড এখন স্মার্টফোনে

নিজস্ব প্রতিবেদক
চাঁদের প্রথম ছবি তোলা কিংবদন্তি ক্যামেরা হ্যাসেলব্ল্যাড এখন স্মার্টফোনে
ছবি: সংগৃহীত

১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ অভিযানের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো চাঁদের বুকে পা রাখে। মানব ইতিহাসের সেই ঐতিহাসিক মুহূর্তকে পৃথিবীর কোটি কোটি মানুষের সামনে দৃশ্যমান করে তুলেছিল সুইডিশ ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্ল্যাডের বিশেষভাবে তৈরি ক্যামেরা।

চাঁদের মাটিতে নভোচারীদের পদচিহ্ন থেকে শুরু করে মহাকাশ থেকে তোলা পৃথিবীর আইকনিক আলোকচিত্র — সবই ধারণ করা হয়েছিল হ্যাসেলব্ল্যাডের ক্যামেরায়।

প্রতিকূল মহাকাশ পরিবেশে কারিগরি দক্ষতা ও নির্ভরযোগ্যতার প্রমাণ দিয়ে সেই সময় থেকেই আলোকচিত্রের ইতিহাসে এক অনন্য নাম হয়ে ওঠে ব্র্যান্ডটি।

অনেকের কাছে অ্যাপোলো মিশনের মাধ্যমেই হ্যাসেলব্ল্যাডের পরিচিতি ঘটলেও, পেশাদার ফটোগ্রাফির জগতে প্রতিষ্ঠানটির ইতিহাস দীর্ঘদিনের।

আলোকচিত্র বিশ্লেষকদের মতে, হ্যাসেলব্ল্যাডের মূল ইমেজিং দর্শন হলো কৃত্রিম চাকচিক্যের পরিবর্তে ছবির প্রাকৃতিক রং ও প্রকৃত রূপ তুলে ধরা।

সূর্যাস্তের স্বাভাবিক আভা, মানুষের ত্বকের প্রকৃত রং কিংবা প্রকৃতির সূক্ষ্ম রঙের ভারসাম্য অক্ষুণ্ণ রাখাই এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য।

বর্তমান সময়ে যখন ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সম্পাদনার কারণে ছবির স্বাভাবিকতা অনেক সময় হারিয়ে যায়, তখন বাস্তব মুহূর্তের অকৃত্রিম রূপ ধরে রাখার এই দর্শন নতুন করে গুরুত্ব পাচ্ছে।

প্রযুক্তির বিবর্তনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ফটোগ্রাফির অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। ভারী পেশাদার ক্যামেরার পরিবর্তে দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো ধরে রাখতে এখন স্মার্টফোনই প্রধান মাধ্যম হয়ে উঠেছে।

ব্যবহারকারীরাও এখন স্মার্টফোন ক্যামেরায় নিখুঁত ডিটেইলস এবং স্বাভাবিক রঙের প্রত্যাশা করেন।

এই চাহিদাকে সামনে রেখেই সাম্প্রতিক বছরগুলোতে ঐতিহ্যবাহী ক্যামেরা নির্মাতাদের সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে।

এরই ধারাবাহিকতায় হ্যাসেলব্ল্যাডের কালার ফিলোসফি ও ইমেজিং দক্ষতা যুক্ত হয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো-র ফ্ল্যাগশিপ ‘ফাইন্ড’ সিরিজে।

তথ্য অনুযায়ী, অপো ‘ফাইন্ড এক্স ১০ প্রো ম্যাক্স’ মডেলে হ্যাসেলব্ল্যাডের সহযোগিতায় ‘ট্রু টু আইজ’ বা খালি চোখে দেখার মতো বাস্তব ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

মহাকাশ অভিযানের সাফল্যের পাঁচ দশক পর সেই ঐতিহ্যবাহী ক্যামেরা প্রযুক্তি এখন জায়গা করে নিচ্ছে মানুষের হাতের মুঠোয় থাকা আধুনিক স্মার্টফোনে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

প্রযুক্তি

নয়াদিল্লিতে ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬-এ পাঁচটি গোল্ড জিতল বিকাশ

এশিয়ার আঞ্চলিক মার্কেটিং ও কমিউনিকেশনস বিষয়ক অ্যাওয়ার্ড ‘আরএমএআই ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়া ২০২৬’-এ পাঁচটি ক্যাটাগরিতে সর্বোচ্চ সম্মাননা পেয়েছে দেশ…

প্রযুক্তি

এআই সেবা বাড়াতে ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করল বাংলালিংকের ডিজিটাল ব্র্যান্ড রাইজ

নিজেদের প্ল্যাটফর্মে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করতে এআই প্রযুক্তি ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটএক্সের সঙ্গে চুক্তি করেছে …

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল
প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজের সার্চ সাম্রাজ্য বাঁচাতে লড়ছে গুগল

সার্চ ইঞ্জিন দিয়ে বিশ্বের তথ্য খোঁজার পদ্ধতি বদলে দিয়ে গুগল বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছিল। এখন কৃত্রিম বুদ্ধিমত্তানির্…

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট
প্রযুক্তি

ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ মিনিটে ব্যর্থ ভালকান রকেট, ধ্বংস হলো অ্যামাজনের ৪০টি স্যাটেলাইট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রোববার উৎক্ষেপণের পর ব্যর্থ হয়েছে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের (ইউএলএ) একটি ভালকান রকেট।…