…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শ্রমিক আন্দোলনে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৬৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যে এই চিত্র উঠে এসেছে।

বন্ধ কারখানাগুলোর মধ্যে ৬৫টি শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে না থাকায় বাকি ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে মালিকপক্ষ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি কার্যকর করার সুযোগ পাচ্ছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) কারখানা মালিকরা হুঁশিয়ারি দিয়েছিলেন, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে। শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন।

তবে রোববার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কেউ কেউ আবার কারখানা চালুর বিষয়টি বিবেচনা করছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

বিজিএমইএ সভাপতি আরও জানান, সোমবার (১৬ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক মজুরি প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবিত মজুরির অঙ্ক কত হতে পারে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এসব বিক্ষোভের মধ্যে প্রায়ই সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাময়িক ছাঁটাই এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ বিভিন্ন কারণে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন, তবে পরবর্তীতে তাদের অনেকেই কাজে ফিরেছেন।

এদিকে সাধারণ ছুটি ঘোষণার পর ‘ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড’সহ কয়েকটি কারখানার শ্রমিকরা ফটকের বাইরে জড়ো হয়ে অবস্থান নেন।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ—তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্…

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড…

জাতীয়

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২ পোশাক কারখানা বন্ধ, কোনাবাড়ীতে সড়ক অবরোধে পুলিশের কাঁদানে গ্যাস

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৬২ট…