…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ছবি: সংগৃহীত

জননিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জ—তিন জেলায় ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এর মধ্যে গোপালগঞ্জে আট প্লাটুন, গাজীপুরে ছয় প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের জানমালের সুরক্ষায় মোতায়েন করা সদস্যরা কাজ করছেন।

বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।

কেপিআইভুক্ত স্থাপনাসহ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় তাঁরা নির্ধারিত স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছেন। সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধেও নজরদারি করছেন তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যরা প্রস্তুত রয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড…

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
জাতীয়

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

গাজীপুর শহরের জোরপুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ…

জাতীয়

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২ পোশাক কারখানা বন্ধ, কোনাবাড়ীতে সড়ক অবরোধে পুলিশের কাঁদানে গ্যাস

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৬২ট…

গাজীপুরে আরও ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কোনাবাড়ীতে সড়ক অবরোধ ছত্রভঙ্গ
জাতীয়

গাজীপুরে আরও ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কোনাবাড়ীতে সড়ক অবরোধ ছত্রভঙ্গ

গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এই স…