…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ফরহাদের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি ফরহাদের মৃত্যু
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ টাঙ্গাইল জেলার সদর উপজেলার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিনিয়র জেল সুপার জানান, সোমবার ভোরে কারাগারে ফরহাদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ভোর পৌনে চারটার দিকে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

মো. আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফরহাদের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কারা বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ; পুলিশের কাঁদানে গ্যাস

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।…

গাজীপুরে বিকেলে ফের মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ; বন্ধের সংখ্যা বেড়ে ২৬ কারখানা
আইন ও অপরাধ

গাজীপুরে বিকেলে ফের মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ; বন্ধের সংখ্যা বেড়ে ২৬ কারখানা

গাজীপুরের নাওজোড় এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার বিকেলে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব…

গাজীপুর থেকে গ্রেপ্তার খুলনার ‘গ্রেনেড বাবুর’ সহযোগী আজম শেখ, বিরুদ্ধে ১৩ মামলা
আইন ও অপরাধ

গাজীপুর থেকে গ্রেপ্তার খুলনার ‘গ্রেনেড বাবুর’ সহযোগী আজম শেখ, বিরুদ্ধে ১৩ মামলা

খুলনার আলোচিত বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআর…