…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুরে বিকেলে ফের মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ; বন্ধের সংখ্যা বেড়ে ২৬ কারখানা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বিকেলে ফের মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ; বন্ধের সংখ্যা বেড়ে ২৬ কারখানা
ছবি: সংগৃহীত

গাজীপুরের নাওজোড় এলাকা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ সোমবার বিকেলে আন্দোলনরত পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

বিকেল পৌনে ৫টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে গেলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকায়ও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে শ্রমিকেরা পালিয়ে যান।

জয়দেবপুর ও সালনা এলাকায় একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বোঝাতে গেলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ ছাড়া বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক হঠাৎ করে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলা বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

এসব ঘটনায় গাজীপুরে ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরের ২৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওইসব কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়।’

পুলিশ সুপার আরও বলেন, দিনব্যাপী বিভিন্ন এলাকায় অল্প সময়ের জন্য বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ; পুলিশের কাঁদানে গ্যাস

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।…

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক
আইন ও অপরাধ

রাজধানীর রামপুরা বনশ্রীতে চার বছরের শিশুকন্যাকে গলাটিপে হত্যার অভিযোগ, মা আটক

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকার একটি বাসায় চার বছরের এক শিশুকন্যাকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম আসফিয়া জাহান। এ ঘটনায় শিশুটির মা মেহেরুন…

আইন ও অপরাধ

যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাতার মারধরে শ্বশুর মোতালেব হোসেন নিহত

যশোরের চৌগাছায় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাতার মেহগনির ডালের আঘাতে মোতালেব হোসেন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার না…