…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

গাজীপুর থেকে গ্রেপ্তার খুলনার ‘গ্রেনেড বাবুর’ সহযোগী আজম শেখ, বিরুদ্ধে ১৩ মামলা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুর থেকে গ্রেপ্তার খুলনার ‘গ্রেনেড বাবুর’ সহযোগী আজম শেখ, বিরুদ্ধে ১৩ মামলা
ছবি: সংগৃহীত

খুলনার আলোচিত বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও তালিকাভুক্ত সন্ত্রাসী আজম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রোববার দিবাগত রাতে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজম শেখ খুলনা নগরীর দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার শেখ কামালের ছেলে। তাঁর বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজি ও চুরিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৬ ও এসআরবি-১-এর একটি যৌথ আভিযানিক দল গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় আজম শেখকে গ্রেপ্তার করা হয়।

নিস্তার আহমেদ আরও জানান, গ্রেপ্তার আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ছয়টি মাদক, চারটি হত্যাচেষ্টা, দুটি চাঁদাবাজি ও একটি চুরির মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজম শেখকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ
আইন ও অপরাধ

খুলনার আড়ংঘাটায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে চার গুলি, ভ্যানচালকও গুলিবিদ্ধ

খুলনা নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) গুরুতর আহত হয়েছেন।…

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
আইন ও অপরাধ

গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা বোমাসদৃশ বস্তু, একই রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে …

খুলনায় নগর ভবনে পেট্রলবোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপি আটক
আইন ও অপরাধ

খুলনায় নগর ভবনে পেট্রলবোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপি আটক

খুলনা নগর ভবনে (খুলনা সিটি করপোরেশন-কেসিসি ভবন) পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ।…

আইন ও অপরাধ

গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক অবরোধ; পুলিশের কাঁদানে গ্যাস

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।…