…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বাউবির এইচএসসি ফল প্রকাশ: পাস ৬৪.৭৫ শতাংশ, উত্তীর্ণ ১০ হাজার ৫০৩ জন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ১৭৯ জন।

চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২২২ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।

গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘এ প্লাস’, ১ হাজার ৫০৮ জন ‘এ’, ৩ হাজার ৩০২ জন ‘এ মাইনাস’, ৩ হাজার ৫২৪ জন ‘বি’, ২ হাজার ১০৭ জন ‘সি’ এবং ৪৬ জন ‘ডি’ গ্রেড অর্জন করেছে।

ফলাফল ঘোষণাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, ৯৮৮ পুনর্বহাল কর্মীর দাবি নিয়ে অচলাবস্থা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন…

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়
শিক্ষা

১৪ ঘণ্টা পর মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিন দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে…

৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়
শিক্ষা

৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা বসল রাত ১০টায়

আদালতের রায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া এবং এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জরুরি স…

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান
শিক্ষা

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ দপ্তরে অবরুদ্ধ, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামোয় বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববি…